HomeScrollসরকারি দফতরেই ‘জনতার দরবার’, সপ্তাহে ২ দিন সরাসরি মানুষের অভিযোগ শুনবেন আধিকারিকরা,...
West Bengal Government

সরকারি দফতরেই ‘জনতার দরবার’, সপ্তাহে ২ দিন সরাসরি মানুষের অভিযোগ শুনবেন আধিকারিকরা, জানাল নবান্ন

মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে সরকারি আধিকারিকদের। অভিযোগ শুনে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।

ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত মেটাতে এবার প্রশাসনের বিভিন্ন স্তরেও চালু হচ্ছে ‘জনতার দরবার’। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দু’দিন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে সরকারি আধিকারিকদের।

প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। কোনও আগাম অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট সরকারি দফতরে গিয়ে সরাসরি আধিকারিকের কাছে নিজের সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার, পুলিশ আধিকারিক-সহ বিভিন্ন দফতরের ফিল্ড-লেভেল অফিসারদেরও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। নির্দিষ্ট সময়ে যাতে আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে পারেন, সেজন্য ওই সময়ে অপ্রয়োজনীয় বৈঠক বা সরকারি সফর এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

শুধু অভিযোগ শোনাই নয়, তার ভিত্তিতে কী পদক্ষেপ করা হল, তারও নথি রাখতে হবে আধিকারিকদের। ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে অভিযোগ এবং নেওয়া পদক্ষেপ নথিভুক্ত করার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। প্রয়োজনে ঊর্ধ্বতন আধিকারিকরা অভিযোগের অগ্রগতি পর্যালোচনা করবেন।

এছাড়া সংশ্লিষ্ট আধিকারিকদের ইমেল ও মোবাইল নম্বর প্রকাশ্যে রাখতে হবে। কোন দফতরের আধিকারিক কোন দিন ও সময়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন, তা নোটিস এবং সরকারি ওয়েবসাইটে জানাতে হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News