Wednesday, June 10, 2026
Homeলজের ভিতর থেকে উদ্ধার এক ব্যাক্তির পচাগলা দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

লজের ভিতর থেকে উদ্ধার এক ব্যাক্তির পচাগলা দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুর: লজের ভেতর থেকে উদ্ধার এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ। ঘটনা দুর্গাপুর স্টেশন (Durgapur Station) সংলগ্ন এলাকায়। ওই এলাকায় একটি হোটেলের (Hotel) ভিতর থেকে মীন বাহাদুর মগর নামে বছর ৩৭ এর এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ (Coke Oven Police Station)।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লজের কর্মীরা লজ মালিক শুভজিত নন্দনকে জানান, লজের একটি রুম থেকে কোনও সাড়াশব্দ মিলছে না। তড়িঘড়ি খবর দেওয়া হয় কোকওভেন থানায় (Coke Oven Police Station)। পুলিশ পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করে ওড়িশার (Odisha) ওই বাসিন্দাকে।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু সোনারপুরে

জানা গিয়েছে, গত পাঁচদিন আগে ওই ব্যাক্তি দুর্গাপুর স্টেশন (Durgapur Station) সংলগ্ন শুভলজের ২৬ নম্বর রুম বুক করেন। মঙ্গলবার বিকেল থেকেই দুর্গন্ধ বেরোতে থাকে ওই রুমের সামনে থেকে। সন্দেহ হওয়াতে সেই রুমে বারংবার ডাকাডাকি করেন লজের কর্মীরা। সাড়া শব্দ না পেয়েই পুলিশে খবর দেন লজের মালিক। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d