Sunday, June 21, 2026
Homeজামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!

কলকাতা: জামাইষষ্ঠীতে শুশুরবাড়ি যাবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এবছরই নিজের জীবনের দিত্বীয় ইনিংস শুরু করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তাহলে, এবছর কি জামাইষষ্ঠীতে (Jamai Sasti) ভুরিভোজ সারতে যাবেন তিনি! অন্যদিকে, রবিবারই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) সভা। সেখানেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

৬০ বছর পেড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা (BJP Leader)। বিয়ে সেরেছেন রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) সঙ্গে। তাঁদের বিয়ে নিয়ে কম তর্ক বির্তকও হয়নি। তবে এবছরই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। কিন্তু তিনি কি যাবেন, তা নিয়েও চর্চা কম নয়। এরই মধ্যে রবিবার কলকাতাতেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। সেখানে ডাক পাননি দিলীপ। তাহলে কি দলীয় কর্মসূচীর দিন শ্বশুরবাড়িতে দেদার খাওয়া দাওয়ায় কাটাবেন দিলীপ। এদিন প্রাতঃভ্রমনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন তিনি?

আরও পড়ুন: জামাইষষ্ঠীতে বৃষ্টি হলেও বাড়বে অস্বস্তি! কোন জেলায় কেমন আবহাওয়া?

 

দিলীপ বাবু বললেন, তাঁর কপালে শ্বশুরবাড়ির সুখ নেই। কারণ তাঁর শ্বশুরবাড়িই নেই। অন্যদিকে, রবিবার বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২৬-র ভোটের আগে বঙ্গের রননীতি ঠিক করতে কলকাতাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রয়েছে ঠাসা কর্মসূচী। কিন্তু উত্তরে মোদির জনসভার পর এবার কলকাতাতে অমিত শাহ-র সভাতেও ব্রাত্য দিলীপ। একসময় অমিত শাহ-র বঙ্গে আসা মানেই দিলীপ ঘোষ নাওয়া খাওয়া ভুলে থাকতেন তাঁর ছায়াসঙ্গী হয়ে। সেই দিন এখন যেন অতীত। তাতে অবশ্য কোনও আক্ষেপ নেই বলেই জানিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কথায়, “দল মনে করেনি ডাকেনি। কোর কমিটির মিটিং হলে ডাকে আমাকে। দলের তো রাজ্য কমিটিও নতুন করে তৈরি হয়নি, তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে। আমি দলের সঙ্গেই আছি। নিজের কাজ করে যাচ্ছি।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto