Tuesday, June 16, 2026
Home১৫ বছরের পুরনো বাস চলাচলে অনুমতি কলকাতা হাইকোর্টের

১৫ বছরের পুরনো বাস চলাচলে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা: বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। এবার থেকে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) করাতে হবে। ফিটনেসের পরীক্ষায় (Fitness Examination) পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস (Bus)। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department) সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিলেন। আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট (Fit) থাকে তাহলে চালানোর অনুমতি (Permission) দিলেন তিনি।

গতকাল সোমবার রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ৬ টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) বা গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে। ১২৫০০ টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং ১০০ টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) ইস্যু হবে। একবার সার্টিফিকেট ইস্যু করানো হলে তার মেয়াদ হবে ৬ মাস।

আরও পড়ুন: ভ্যাপসা গরমের থেকে কবে মিলবে মুক্তি? আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর (West Bengal Transport Department)। চালু হয় যাত্রীসাথী অ্যাপ (Yatri Sathi App)। শহরে ১০টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্যাপ (Yatri Sathi App) চালু করতে চায় পরিবহণ দফতর। সরকারি বাস তো বটেই, অ্যাপের মধ্যে ট্রাকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস, এমনকি মিনিবাসের চালকরাও।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO