Wednesday, May 20, 2026
Homeসৌরভের বাড়ি নৈশভোজের আয়োজন কেমন লাগল সারা-আদিত্যর?

সৌরভের বাড়ি নৈশভোজের আয়োজন কেমন লাগল সারা-আদিত্যর?

ওয়েব ডেস্ক: ফের কলকাতায় পা বলি তারকাদের (Bollywood Star)। শহরে এলেন সারা আলি খান (Sara Ali Khan) ও আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor)। নেপথ্যে তাঁদের নতুন ছবি ‘মেট্রো ইন দিনো'(Metro In Dino)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় CAB পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের (Bengal T20 League) ম্যাচে নতুন ছবির প্রমোশনে হাজির হন নায়ক-নায়িকা। তাঁদের দুজনকে সংবর্ধনা (Felicitation) জানানো হয়। ছবির প্রচার সেরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ (Dinner Invitation) রক্ষা করতে পৌঁছে যান নায়ক নায়িকা। অতিথিদের জন্য গঙ্গোপাধ্যায় বাড়িতে হয় এলাহি আয়োজন।

কী কী ছিল মেনুতে?
নৈশভোজ সেরে গঙ্গোপাধ্যায় বাড়ি থেকে বেরনোর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সারা (Sara Ali Khan) এবং আদিত্য (Aditya Roy Kapoor) জানান, মাছ, মিষ্টি, আলুপোস্ত এমন নানান বাঙালি পদ ছিল আয়োজনে। দাদার বাড়ির রান্না ও পরিবারে সকল সদস্যদের ব্যবহার দুইই মন জয় করেছে তাঁদের। গঙ্গোপাধ্যায় বাড়ির আতিথেয়তায় যে তাঁরা দুজনেই বেশ খুশি তা তাঁদের হাসি থেকেই স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন:রথযাত্রায় পাঁপড়ভাজা আর জিলিপি খাওয়ার চল কীভাবে শুরু হল?

তবে শুধু খানাপিনা নয়, নায়ক নায়িকাদের সঙ্গে গল্পেও মজেছিলেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মুখ থেকে ঠাকুমা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), দাদু মনসুর আলি খান পটোডির (Mansur Ali Khan) ভালবাসার গল্প শুনে মন ভরে গিয়েছে অভিনেত্রীর। অন্যদিকে অভিনেতা আদিত্য বলেন, “দাদা মানেই ক্রিকেট। ২২ গজের অনেক গল্প শুনলাম। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল।” এই শুনেই সারা বলে ওঠে, “আমার ঠাকুরদা ক্রিকেটার। ক্রিকেট আমার রক্তে। আজ ইডেনে গিয়েছিলাম। এই স্মৃতি মনে থেকে যাবে।”

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot