Friday, July 17, 2026
Homeঅপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কী করতে পারে, গোটা বিশ্বের কাছে স্পষ্ট:...

অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কী করতে পারে, গোটা বিশ্বের কাছে স্পষ্ট: মোদি

ওয়েবডেস্ক- পাকিস্তানের (Pakistan) নাম না করে, ফের অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে পাক সরকারকে (Pakistan Government) উপর আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি বিশ্বের কাছে স্পষ্ট করে তুলেছে।

মঙ্গলবার আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের নাম না করে একহাত নেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতে তৈরি অস্ত্রগুলি তাদের প্রভাব দেখিয়েছে। দেশ দেখিয়ে দিয়েছে ভারতবাসীর রক্ত ঝড়ানো সন্ত্রাসীদের জন্য কোনও জায়গা নিরাপদ নয়। তিনি আরও বলেন যে, বর্তমান শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বের আদর্শে কাজ করেছে, তাঁরা একটি শক্তিশালী ভারত চেয়েছিলেন যা কোনও বৈষম্যমুক্ত ছিল।

আরও পড়ুন- এই নিয়ে পাঁচ বার! সেনাবাহিনীকে অবমাননাকর মামলায় হাজিরা দিলেন না রাহুল গান্ধী

মোদী বলেন, গত ১১ বছরে তাঁর সরকার ভারতকে সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করার জন্য কাজ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে। বিদেশের উপর নির্ভরতা কমেছে, দেশ আত্ম নির্ভর হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনী ২২ মিনিটের মধ্যে ভারতে তৈরি অস্ত্র দিয়ে শত্রুকে নতজানু করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে ভারতে তৈরি অস্ত্র বিশ্বজুড়ে সমাদৃত হবে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহায়ন, পানীয় জল এবং স্বাস্থ্য বীমা সহ অন্যান্য ক্ষেত্রের কল্যাণমূলক প্রকল্পগুলির কথা উল্লেখ করে বলেন যে এগুলি সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া অংশগুলিকে ক্ষমতায়িত করেছে। গত ১১ বছরে আগের তুলনায় আরও বেশি সংখ্যক আইআইটি, আইআইএম এবং এইমস খোলা হয়েছে।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot