Sunday, July 26, 2026
Homeযোগী রাজ্যে তৈরি হল ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’

যোগী রাজ্যে তৈরি হল ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’

ওয়েব ডেস্ক: আবারও একবার খবরের শিরোনামে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। ভারত-পাক (India-Pakistan) সংঘর্ষের বিরতি ঘটেছে আগেই। আর এবার ভারতীয় সেনাদের সাফল্য তুলে ধরতে এক অভিনব উদ্যোগ যোগী রাজ্যে (Uttarpradesh)। ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্নিশ জানাতে ‘সেল্‌ফি পয়েন্ট’ (Selfie Point) তৈরি হল যোগী রাজ্যে।

জানা গিয়েছে, মোরাদাবাদ পুরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে এই ‘সেল্‌ফি পয়েন্ট’ (Selfie Point)। যার নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’ (Operation Sindoor Selfie Point)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিশাল দুটি কাটআউট রাখা হয়েছে এটিতে। শুধু তাই নয়, অপারেশন সিঁদুর (Operation Sindoor) সম্পর্কিত তথ্য দিয়ে মোরাদাবাদ শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পোস্টারও (Posters) দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এক ট্রেনে কাশ্মীর টু কন্যাকুমারী

এই ‘সেল্‌ফি পয়েন্ট’ (Selfie Point) তৈরি প্রসঙ্গে বক্তব্য রাখেন মোরাদাবাদ পুরনিগমের কমিশনার দিব্যাংশু পটেল। তাঁর কথায়, “ভারতীয় সেনার বীরত্বকে স্বীকৃতি দিতে এটি তৈরি করা হয়েছে। ভারত তার বীরদের জন্য গর্বিত।”

যদিও প্রথমদিকে এই সেল্‌ফি পয়েন্ট (Selfie Point) ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেল্‌ফি পয়েন্টে ছবি তোলার পরেই পুলিশ তিন যুবককে পাকড়াও করে। পুর কমিশনার পটেলের দাবি, আটক হওয়া তিন যুবক তাঁকে খুনের হুমকি দিয়েছিল। অপরদিকে তিন যুবকের দাবি, সেল্‌ফি পয়েন্টে (Selfie Point) সেল্‌ফি তোলার পর পুর কমিশনারের দেহরক্ষীরা তাঁদের ফোনগুলি কেড়ে নেন। তাঁদের ফোনগুলি ফেরত চাইতে গেলে তাঁদের থেকে ৫০০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

দেখুন অন্য খবর 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99