KolkataTV

রাত পোহালেই কালীপুজো, বাজি পোড়াতে গিয়ে হাত-পায়ে ছেঁকা?

ওয়েব ডেস্ক:  কালীপুজো মানেই আলোর উৎসব। কালীপুজো, দীপাবলি আর ছটপুজো মানেই এরসঙ্গে জড়িয়ে থাকে বাজি ফটানোর উৎসবও। তবে বাজি ফাটাতে গিয়েই অনেক সময় ঘটে যায় বড় অঘটন। পুড়ে যায় হাত সহ শরীরের নানা অংশ। এমন হলে কী করবেন? প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে হলে ঘরোয়া কিছু টোটকা রয়েছে। জেনে নিন বিশদে…

আলোর উৎসবে মেতে উঠেছে সারা দেশ। আলোর উৎসব শুধুমাত্র আলোয় সীমাবদ্ধ নয়। দীপাবলির আনন্দে মিশে রয়েছে আতসবাজি। বাজি পুড়িয়ে কালীপুজোয় আনন্দ উদযাপন কোনও নতুন বিষয় নয়। কিন্তু এই বাজি পোড়ানোর সঙ্গে এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে অবগত থাকা জরুরি। যেমন বাজির ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয় আমাদের ফুসফুস, চোখ ইত্যাদি। পাশাপাশি বাজি পোড়াতে গিয়ে সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে বড় বিপদ। অসাবধানতার কারণে বাজি পোড়াতে গিয়ে শরীরে যে কোনও অংশ পুড়ে যেতে পারে। বিশেষত, শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হয়। হাত, পায়ের সামান্য অংশ পুড়লে ঘরোয়ায় টোটকায় সামাল দিতে পারবেন। কিন্তু বড় অংশ ক্ষতি হলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। এমনটাই বলেন চিকিৎসকরা।

আরও পড়ুন: দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়

কী করবেন আর কী করবেন না দেখে নিন …

বাজি পোড়ানোর সময় এই সাবধানতা কোনও মতেই ভুলবেন না

দেখুন খবর: 

Exit mobile version