KolkataTV

উত্তরপ্রদেশে বাজেটে বরাদ্দ ৮.০৮ লক্ষ কোটি টাকা, ‘তাৎপর্যপূর্ণ বাজেট’ ঘোষণা যোগীর

লখনউ:  পেশ হল উত্তরপ্রদেশের ( Uttar Pradesh Budget 2025-26) চলতি অর্থবর্ষের বাজেট  ২০২৫-২৬ সালের বাজেটে ৮.০৮ লক্ষ কোটি টাকা ঘোষণা করল যোগী সরকার (Yogi Government)। যা আগের বছরের ব্যয়ের থেকে ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বাজেটকে ঐতিহাসিক বলে বিশ্লেষণ বিশেষজ্ঞদের। এখনও পর্যন্ত পেশ হওয়া উত্তরপ্রদেশে এটিই বরাদ্দ সবচেয়ে বেশি অর্থের বাজেট।

রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না (State Finance Minister Suresh Khanna) বৃহস্পতিবার বাজেট ঘোষণা করেছেন। বাজেটের ২২ শতাংশ নির্মাণ উন্নয়ন খাতে, শিক্ষা খাতে ১৩ শতাংশ, কৃষি খাতে ১১ শতাংশ, স্বাস্থ্য খাতে ৬ শতাংশ, সামাজিক নিরাপত্তা খাতে ৪ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লি ভোটে পরাজয় থেকে শিক্ষা নিয়ে পঞ্জাবে আপের শুরু ‘অপারেশন ক্লিন আপ’ অভিযান

প্রধান উদ্যোগগুলির মধ্যে একটি এআই সিটির উন্নয়ন, একটি সাইবার নিরাপত্তা গবেষণা পার্ক, স্মার্ট ক্লাসরুম এবং ৫৮টি পুরসভাকে স্মার্ট সিটিতে রূপান্তর করা অন্তর্ভুক্ত।

সুরেশ খান্না জানিয়েছেন, আমরা বাজেটে গবেষণা, উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির উপর জোর দিয়েছি।

সাংবাদিক বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বাজেটটি অত্যন্ত তাৎপর্য বহন করে, কারণ এটি ভারতীয় সংবিধানের বাস্তবায়ন এবং ১৯৫০ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশের প্রতিষ্ঠার অমৃত মহোৎসবকে চিহ্নিত করে।

বাজেটে যা বরাদ্দ হল-

 

দেখুন অন্য খবর:

Exit mobile version