KolkataTV

মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে আরও ৬ মাস বাড়ল আফস্পা

ওয়েব ডেস্ক : মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের নির্দিষ্ট এলাকায় আরও ছয় মাসের জন্য সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (Manipur AFSPA) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকে আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে এই আইন কার্যকর থাকবে।

মণিপুরে (Manipur) ১৩টি থানার আওতাধীন এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলার নির্দিষ্ট থানাগুলি এই আইনের আওতার বাইরে থাকবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও খবর :  ইউপিআইতে ২ হাজারের বেশি টাকার রেল টিকিট কাটলেই বাড়তি ৫ টাকা? ১৫ অক্টোবর থেকে কী বদলাবে, জানুন

নাগাল্যান্ডে (Nagaland) ডিমাপুর, নিয়ুল্যান্ড, চুমৌকেডিমা, মন, কিফিরে, নকলাক, ফেক, পেরেন এবং মেলুরি—এই ৯টি জেলাকে ‘অশান্ত এলাকা’ হিসেবে চিহ্নিত রেখে আফস্পা বাড়ানো হয়েছে। পাশাপাশি কোহিমা, মোকোকচুং, লংলেন, ওখা এবং জুনহেবোটো জেলার ২১টি থানার আওতাধীন এলাকাতেও আইনটি কার্যকর থাকবে।

অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশে তিরাপ, চাংলাং এবং লংডিং জেলায় আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়াও অসম সীমান্তবর্তী নামসাই জেলার নামসাই, মহাদেবপুর এবং চৌখাম থানার আওতাধীন এলাকাও এই আইনের অধীনে থাকবে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

Exit mobile version