KolkataTV

রাস্তায় যুবককে সপাটে চড় দিলেন দিল্লির মন্ত্রী! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক, সাফাইয়ে কী বললেন পরবেশ?

নয়াদিল্লি: প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যায়, সাহিব সিং নামে এক যুবক মোবাইলে মন্ত্রীর ভিডিয়ো তুলছিলেন। তাঁর কাছেই দাঁড়িয়েছিলেন জরনৈল। একসময় যুবকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তাঁকে চড় মারেন মন্ত্রী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

ঘটনার পর নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিয়ো প্রকাশ করে সাফাই দেন পরবেশ। তাঁর অভিযোগ, জরনৈল সিংয়ের এক কর্মী তাঁর পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাতেই রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এমন পরিস্থিতিতে অন্য কেউ যে ভাবে প্রতিক্রিয়া জানাতেন, তিনিও তা-ই করেছেন।

পাশাপাশি আপ বিধায়কের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে চড় মারার ভিডিয়ো প্রচারের অভিযোগও তুলেছেন পরবেশ। জরনৈলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি।

তবে মন্ত্রীর এই ব্যাখ্যা ঘিরেও প্রশ্ন উঠেছে। জনসমক্ষে একজন জনপ্রতিনিধির এমন আচরণ এবং ঘটনার নেপথ্যে উস্কানির অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।

Exit mobile version