KolkataTV

কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ ইডির, লালা ঘনিষ্ঠ নীরজ সিংয়ের বিরুদ্ধে হুলিয়া জারি

ওয়েবডেস্ক- দিল্লিতে (Delhi)  ইডির (ED)  কয়লা পাচার মামলায় (Coal smuggling case) এবার বড় পদক্ষেপ।  কয়লা পাচার মামলায় মিডিলম্যান লালা ঘনিষ্ঠ নীরজ সিংয়ের বিরুদ্ধে হুলিয়া জারি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে এই হুলিয়া জারি করা হয়েছে।

নীরজ সিং (Neeraj Singh) হুগলির বাড়িতে খোঁজ নেই তার, ওয়ারেন্ট বের করার পরেও খোঁজ পাওয়া যায়নি।  তাই এবার পলাতক ঘোষণা করে হুলিয়া জারি ইডির।  আগামী ২৫ মে এর মধ্যে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশ।

আরও পড়ুন-  সিল করা বোতলের জল পান, তার পরেই রক্তবমি ব্যবসায়ীর! কী ছিল ওই বোতলে?  

উল্লেখ্য, ভোট মুখী বাংলায় সক্রিয় ইডি। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ও তার সিন্ডিকেটের এই সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর কয়লা পাচার মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ৭১ লক্ষ টাকায়। তদন্ত অনুযায়ী জানা গেছে, লালার নেতৃত্বে সিন্ডিকেটে মাধ্যমে খনন ও কয়লা চুরি চলত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে কয়লা তোলা হত, তা রাজ্যের বিভিন্ন কারখানায় সরবরাহ করা হত। পাশাপাশি অনুপ মাঝি ‘লালা প্যাড’ নামে একটি অবৈধ ট্রান্সপোর্ট চালান চালু করেছিল, যা এই সিন্ডিকেট কাণ্ডকে আরও জোরালো করেছিল। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও খবর, পাচারের টাকা বেনামী সংস্থার জমি ও মিউচুয়াল ফান্ডে স্থানান্তরিত হয়েছিল। সামান্য চালান ব্যবহার করেও কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলা হয়েছিল। তদন্তে অনুমান করা হচ্ছে, মোট দুর্নীতির পরিমাণ প্রায় ২৭৪২ কোটি টাকা হতে পারে।

 


	
Exit mobile version