KolkataTV

কান্নারও দাম বাঁধা! জুহু বিচে ‘পেইড লিসেনিং’ নিয়ে ভাইরাল যুবকের স্টার্টআপ

ওয়েব ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) ব্যস্ত জীবনে সময় আর মন দিয়ে কথা শোনার মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই একাকীত্বকেই অভিনব ব্যবসায় পরিণত করেছেন ২৩ বছরের পৃথ্বী রাজপোহলা। জুহু বিচে (Juhu Beach) বোর্ড হাতে বসে থাকা এই যুবকের উদ্যোগ এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral)।

পৃথ্বীর পরিষেবা একেবারেই আলাদা! টাকার বিনিময়ে তিনি মানুষের কথা শোনেন, দুঃখ ভাগ করে নেন, এমনকি একসঙ্গে কাঁদার সঙ্গীও হন! আর সেই পরিষেবার রয়েছে নির্দিষ্ট ‘রেট চার্ট’!

আরও পড়ুন: দাউদের সম্পত্তি জলের দরে! ৫ বার নিলামের পর অবশেষে বিক্রি, দাম শুনলে চমক লাগবেই

এই অদ্ভুত উদ্যোগ ঘিরে জুহু বিচে কৌতূহল তুঙ্গে। অনেকেই এগিয়ে এসে নিজের মনের কথা বলছেন, কেউ আবার শুধু একটু সঙ্গ খুঁজছেন। পৃথ্বীর দাবি, বড় শহরে বহু মানুষ আছেন যাদের কথা শোনার কেউ নেই। তিনি শুধু শুনেই থামেন না, সমস্যার দিশাও দেখানোর চেষ্টা করেন।

নেটদুনিয়ায় এই উদ্যোগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটা শহুরে একাকীত্বের করুণ ছবি, আবার কেউ দেখছেন এক নতুন যুগের সৃজনশীল স্টার্টআপ হিসেবে। কেউ মজা করে লিখেছেন, “মুম্বইয়ে এখন কান্নার জন্যও টাকা লাগে!” তবে সব রসিকতার বাইরে গিয়ে এই ঘটনা একটাই প্রশ্ন তুলছে। আধুনিক শহরে মানুষ কি এতটাই একা হয়ে পড়ছে যে ‘কান্নার সঙ্গী’ও কিনে নিতে হচ্ছে?

Exit mobile version