KolkataTV

তাপপ্রবাহে ভঙ্ককর পরিস্থিতি উত্তরপ্রদেশে! উদ্বেগ প্রকাশ বিশেষজ্ঞদের

ওয়েব ডেস্ক : তীব্র দাবদাহ (Heatwave)। তার জেরে ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এর জেরে আগামী পাঁচ দিনে মৃত্যু হতে ৮ হাজার ৫৬ জনের। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এমন অবস্থা আরও বেশ কিছু দিন ধরে চলে তাহলে এমনটা হতে পারে। মূলত, তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই তাপপ্রবাহ বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার (Bihar), মধ্যপ্রদেশ (Madhyapradesh) ও রাজস্থান (Rajasthan) নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিহারে মৃত্যু হতে পারে ৩ হাজার ৬১৫ জনের। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও তাপপ্রবাহের কারণে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর : জল্পনা শেষ, নতুন মুখ্যমন্ত্রী পেল কর্নাটক! শিবকুমারের সঙ্গে শপথ নিলেন একঝাঁক নতুন মন্ত্রী

বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে তাপ প্রবাহের কারণে ৩০ হাজার সাধারণ মানুষের মৃত্যু হতে পারে। এর মধ্যে উত্তরপ্রদেশেই (Uttarpradesh) মৃত্যু হতে পারে ৮ হাজার মানুষের। তবে বিশেষজ্ঞরা আরও বলছেন, এটা শুধু অনুমান মাত্র। কিন্তু বাস্তবে তা আরও ভয়াবহ হতে পারে।

জানা যাচ্ছে, বেশ কিছু শহরের উপর সমীক্ষা করে এমন তথ্য উঠে এসেছে। মূলত, উত্তর প্রদেশের একটি বিশাল জনগোষ্ঠী বাস করে গ্রামে। তারা মাঠে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে গিয়েছেন। অথচ নিজেদের রক্ষা করার উপায় নেই। সেই কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

দেখুন অন্য খবর :

Exit mobile version