KolkataTV

পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দিল ভারত, কাবুল বলল ‘অকালপক্ক পাকিস্তান’

ওয়েবডেস্ক- পাক মসজিদে (Pak Mosque) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানের (Pakistan) প্রতিক্রিয়ার কড়া ভাষায় নিন্দা জানাল ভারত (India)। পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জনের প্রাণ গিয়েছে। এর পরেই ভারতকে নিশানা করে অভিযোগের আঙুল তুলে ‘ভারত ও আফগানিস্তানের যোগ রয়েছে’ বলে বিবৃতি দেয় ইসলামাবাদ (Islamabad)।

পাল্টা কড়া জবাব দিল ভারত ও কাবুল (Kabul)। সেইসঙ্গে ইসলামাবাদে মসজিদে বোমা হামলার কড়া ভাষায় নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই পাকিস্তানের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ ও ‘অর্থহীন’ বলে অভিহিত করেছে। ভারতের সঙ্গে সুর মিলিয়েই পাকিস্তানকে কড়া জবাব দিল কাবুল। দেশটি স্পষ্ট করে দিয়েছে, এই জাতীয় অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, কোনও অভিযোগ ছাড়াই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আজ ইসলামাবাদ মসজিদে বোমা হামলার ঘটনা নিন্দনীয়, ভারত এই ঘটনার প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে। এটা দুর্ভাগ্যজনক যে, পাকিস্তান তার সামাজিক কাঠামোর সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সমাধান করার পরিবর্তে, নিজেদের ঘরের সমস্যা অন্যদের দোষারোপ করে বিভ্রান্ত করছে। ভারত এই ধরনের সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে, ভিত্তিহীন ও অর্থহীন’।

আরও পড়ুন-  এবার পশ্চিম এশিয়ার ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যের পথে ভারত!

অপরদিকে খামা প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, কাবুলও পাকিস্তানের এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে, যে ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগানিস্তানের যোগসূত্র ছিল। কাবুল ওই অভিযোগগুলিকে অকালপক্ক ও প্রমাণবিহীন বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, পাকিস্তানের শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও কোনও সংগঠন দায় স্বীকার করেনি বলেনি বলে জানিয়েছেন, ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন। ডেপুটি কমিশনার মেনন জানান, ৩১ জনের প্রাণহানি ঘটেছে, আহত প্রায় ১৬৯। তবে পুলিশ সূত্র জানিয়েছে যে আক্রমণকারী একজন বিদেশী নাগরিক এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জন্য ব্যবহৃত ফিতনা আল খোয়ারাজির সাথে তার সম্পর্ক ছিল। টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরাসানি এক বিবৃতিতে বলেছেন যে তার গোষ্ঠীর এই হামলার সাথে কোনও সম্পর্ক নেই।

Exit mobile version