KolkataTV

আয়ের ভুল হিসাব, ১৫.১৫ লক্ষ কোটির গরমিল! প্রশ্নের মুখে এই সংস্থা

ওয়েব ডেস্ক : শেয়ার বাজারে (Share Market) বিরাট কেলেঙ্কারি! ১৫ লক্ষ কোটি টাকার হেরফের। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল সেবির (SEBI) রিপোর্টে। এই অভিযোগে রাজেশ এক্সপোর্ট (Rajesh Exports) নামে এক সংস্থাকে শেয়ার বাজারে নিষিদ্ধ করল সেবি।

জানা যাচ্ছে, এই সংস্থাটি বেঙ্গালুরুর। বিশ্বমানের সোনা এবং অন্য রত্ন প্রস্তুতকারী সংস্থা হিসেবে শেয়ার বাজারে লিস্টেড ছিল সংস্থাটি। বিদেশেও এর সংস্থা রয়েছে। সেবির (SEBI) রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়ব্যয়ের হিসেবে গড়মিল রয়েছে। বিদেশের সহযোগী সংস্থার মাধ্যমে আয় অনেক বেশি দেখানো হয়েছে। এই আয় দেখিয়ে বাজার থেকে রাজেশ এক্সপোর্ট অনেক টাকা তুলেছে বলে অভিযোগ।

আরও খবর : অবশেষে ঢুকল বর্ষা, শুরু মুষলধারে বৃষ্টি! আবহাওয়ার মেগা-আপডেট না দেখলেই মিস

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, রাজেশ এক্সপোর্ট গত পাঁচ বছরে ১৫ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার ভুয়ো আয় দেখিয়েছে। আর দুর্নীতির অঙ্কটা প্রায় ১৫ লক্ষ ১৫ হাজার কোটি টাকার। এদিকে এই সংস্থায় বিরাট অঙ্কের শেয়ার রয়েছে এলআইসির (LIC)। তা প্রায় ১০.৮ শতাংশ।

ওই সংস্থার এমডি রাজেশ মেহতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই তথ্য সামনে আসার পর সংস্থার শেয়ার নেমে গিয়েছে পাঁচ শতাংশ। এ নিয়ে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এতদিন ধরে এত বড় অনিয়ম কী করে হল? কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের দাবি, কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তাদের ইশারাতেই এলআইসি ওই সংস্থায় বিনিয়োগ করেছে। তবে এই ঘটনায় দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Exit mobile version