KolkataTV

প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন

ওয়েব ডেস্ক : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির (Nandan Nilekani) নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করলেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতে পরীক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার জরুরি। টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই আগামী দিনের পরীক্ষাগুলিকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা হবে।

আরও খবর : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দিল্লিতে মোদি-শাহর দীর্ঘ বৈঠক, বড় সিদ্ধান্তের অপেক্ষা?

প্রধানমন্ত্রী জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর আইনি বিধান-সহ নতুন আইন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এই টাস্ক ফোর্সে নন্দন নিলেকানির পাশাপাশি রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস. সোমনাথ, প্রাক্তন আইবি প্রধান তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি. কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মীনা। কেন্দ্রের আশা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে। সূত্রের খবর, সংসদে এই বিলকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা দলগুলি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

Exit mobile version