KolkataTV

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের পরেই খুন জাতীয় প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী

ওয়েব ডেস্ক : দেশের ক্রীড়া মহলে ব্যপক চাঞ্চল্য। এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জনের কয়েক দিনের মধ্যেই খুন হলেন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুজফ্ফরনগর জেলায়। এই ঘটনায় চিরাগের প্রতিদ্বন্দ্বী প্যারা অ্যাথলিট যশ খাতিককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনী ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ হয়ে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। তাঁর এই সাফল্যের পরই তিনি জাতীয় ক্রীড়া মহলে আলোচনায় উঠে এসেছিলেন। অভিযোগ, রবিবার রাতে নিজের এলাকাতেই চিরাগের উপর হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর : আইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যশ খাতিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ক্রীড়া সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত বিবাদ চলছিল। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে যশ খাতিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। হামলার পিছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।

চিরাগ ত্যাগীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়া মহলে। এশিয়ান গেমসে দেশের হয়ে পদক জয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের আগেই তাঁর জীবনাবসান হওয়ায় শোকস্তব্ধ পরিবার, সতীর্থ এবং ক্রীড়াপ্রেমীরা।

দেখুন অন্য খবর :

Exit mobile version