Friday, June 12, 2026
HomeScrollজুড়ে গেল কাশ্মীর ও লাদাখ! ২,৭০০ কোটির সুড়ঙ্গ উদ্বোধন করলেন মোদি

জুড়ে গেল কাশ্মীর ও লাদাখ! ২,৭০০ কোটির সুড়ঙ্গ উদ্বোধন করলেন মোদি

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হল শ্রীনগর-লাদাখ (Ladakh) সংযোগের নবনির্মিত জেড-মোড় সুড়ঙ্গ (Sonmarg Z Morh Tunnel)। শনিবার এই সুড়ঙ্গের উদ্বোধন করতে কাশ্মীরে (Kashmir) যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৮,৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,৭০০ কোটি টাকা। এর ফলে কাশ্মীর এবং লাদাখের মধ্যে সারা বছর ধরে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেনা সরঞ্জাম, ওষুধ এবং খাদ্যসামগ্রী লাদাখের দুর্গম অঞ্চলে পৌঁছানো এখন অনেক সহজ হবে।

জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধনে কাশ্মীরের সাধারণ মানুষ ব্যাপক উৎসাহী। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ আমাদের জন্য ঐতিহাসিক দিন। এই সুড়ঙ্গের মাধ্যমে শুধু ভৌগোলিক দূরত্বই নয়, কাশ্মীর-লাদাখের মানসিক দূরত্বও অনেকটা কমে যাবে।” উপত্যকাবাসীর মতে, এই সুড়ঙ্গ শুধু যাতায়াতের নতুন পথ খুলে দেয়নি, বরং স্বপ্ন পূরণের এক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আরও এক রাজ্যে ‘নিষিদ্ধ’ হচ্ছে মদ! বাজেট পেশের আগেই বড় সিদ্ধান্ত

জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধনের পাশাপাশি ভবিষ্যতে জোজিলা পাস (Zojila Pass) নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। জোজিলা পাস চালু হলে শ্রীনগর ও লাদাখের মধ্যে দূরত্ব আরও কমে আসবে, যা উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। এই সুড়ঙ্গের উদ্বোধন কাশ্মীরের রাজনৈতিক পরিবেশেও নতুন মোড় আনতে পারে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) উদ্বোধনী প্রস্তুতির সময় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দিল্লি-কেন্দ্রিক সহযোগিতার বার্তা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের সফল বাস্তবায়ন কেন্দ্র ও উপত্যকার মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d