KolkataTV

আরও এক রাজ্যে ‘নিষিদ্ধ’ হচ্ছে মদ! বাজেট পেশের আগেই বড় সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারে (Bihar) ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে মদ (Liquor)। এবার আরও এক রাজ্যে একই নিয়ম লাগু হতে চলেছে। জানা গিয়েছে, এবার মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) মদ নিষিদ্ধ করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। সোমবার এক বিবৃতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব (Dr. Mohan Yadav) জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন ধর্মীয় শহরে মদ নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী ডঃ যাদব বলেন, “আমরা মধ্যপ্রদেশের ধর্মীয় শহরগুলিতে মদ নিষিদ্ধ করার পরিকল্পনা করছি। বাজেট অধিবেশন আসছে। তাঁর আগে মদের নীতিতে সংশোধনের বিষয়ে কাজ চলছে।” তিনি আরও জানান যে, বিভিন্ন সাধু-সন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাঁদের অনুরোধ সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে বলে ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সংসার না করেও ভরণপোষণের খরচ পাবেন স্ত্রী! মত সুপ্রিম কোর্টের

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রদেশ সরকার ধর্মীয় এবং পবিত্র এলাকাগুলিতে মদ নিষিদ্ধ করার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র ধর্মীয় এলাকা এবং মন্দির এলাকা থেকে দূরের স্থানে মদ বিক্রি করা হবে।” সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এই উদ্যোগ মধ্যপ্রদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষার লক্ষ্যে নেওয়া হচ্ছে। বাজেট অধিবেশনের পর এই বিষয়ে বিস্তারিত ঘোষণা হতে পারে।

দেখুন আরও খবর: 

Exit mobile version