Tuesday, July 7, 2026
HomeScrollচাঞ্চল্যকর ঘটনা বিহারে, হাইটেনশন টাওয়ারে উঠে পড়লেন প্রেমিকা! কারণ কী?
Bihar

চাঞ্চল্যকর ঘটনা বিহারে, হাইটেনশন টাওয়ারে উঠে পড়লেন প্রেমিকা! কারণ কী?

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা বিহারে (Bihar)। তাঁকে বিয়ে করতেই হবে প্রেমিককে। এই দাবি নিয়ে ১০০ ফুট উঁচু হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে (High-tension electricity tower) উঠে পড়লেন প্রেমিকা। এমন একটি ঘটনা ঘটল বিহারের বৈশালী জেলায় (Vaishali district)। জানা গিয়েছে, ১.৩২ লক্ষ ভোল্ট ক্ষমতার বিদ্যুৎ লাইনের টাওয়ারে উঠে পড়েছিলেন ওই তরুণী।

জানা গিয়েছে, টাওয়ারে উঠে ওই তরুণী হুমকি দেন, প্রেমিক তাঁকে বিয়ে না করলে তিনি ঝাঁপ দেবেন টাওয়ার থেকে। যাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল বহু মানুষ। এর এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ (Police) ও প্রশাসনও।

আরও খবর : সিকিমে ধস, পর্যটকদের উদ্ধারে বড় পদক্ষেপ প্রশাসনের

এর পরেই ওই বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার পরেই পুলিশ (Police) আধিকারিকরা অনেক সময় ধরে ওই তরুণীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সত্বেও তিনি নিচে নেমে আসেননি। এমনকি এক পুলিশ আধিকারিক তরুণীর উদ্দেশে বলেন, সে যদি নিচে নেমে আসে তআহলে তাঁর প্রেমিককে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, প্রায় নয় ঘন্টা ধরে চলে এই পরিস্থিতি। শতাধিক পুলিশ এই উদ্ধারকাজে অংশ নেন বলে খবর। তবে শেষ পর্যন্ত তরুণীর প্রেমিককে খুঁজে বের করে নিরাপদে নিচে নামানো হয় ওই তরুণীকে। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি তরুণীর। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com