Wednesday, July 15, 2026
HomeScrollভারতে জনগণনার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার!
Census 2027

ভারতে জনগণনার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার!

এনপিআরের জন্য কোনও রকমের বাজেট বরাদ্দ করা হয়নি!

ওয়েব ডেস্ক : বাংলা সহ ১২টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ। তা শেষ হলেই গোটা দেশে শুরু হবে জাতিভিত্তিক জনগণনার (Census) কাজ। সেই জনগণনা হবে ২০২৭ সালে। তার জন্য বাজেট ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠক করেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তার পরেই তিনি জানান, আদমশুমারের জন্য বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৭১৮ কোটি টাকা। তবে জাতিভিত্তিক জনগণনার জন্য টাকা বরাদ্দ করা হলেও, এনপিআরের জন্য কোনও রকমের বাজেট বরাদ্দ করা হয়নি। ফলে মনে করা হচ্ছে, এখনই এনপিআর হবে না গোটা দেশে।

আরও খবর : মারাত্মক দুষণ! দেখা যাচ্ছে না কিছুই, দিল্লিতে একাধিক গাড়ির সংঘর্ষ

হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন, ২০২৭ সালে এই দুটি ভাগে জাতিভিত্তিক জনগণনার কাজ হবে। কেন্দ্রীয় রেল মন্ত্রী বলেছেন, গত ১৫০ বছর ধরে জাতিভিত্তিক জনগণনার কাজ হয়ে আসছে। সেই রেকর্ড সংরক্ষণ করে আসা হচ্ছে। ২০২৭ সালে যে আদমশুমার হবে, তা হতে চলেছে ভারতের ১৬ তম জাতিগত জনগণনা। স্বাধীনতার পর এটি হল ভারতের অষ্টম আদমশুমার।

জানা গিয়েছে, এই জাতিভিত্তিক জনগণনার কাজ হবে ১৯৪৮ সালের আদমশুমার আইন ও ১৯৯০ সালের আদমসুমার বিধি অনুযায়ী। জানা যাচ্ছে, প্রথমে বাড়ির তালিকা তৈরি করে করা হবে বাড়ির গণনা। এর পরেই হবে নাগরিকদের গণনা। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিল থেকে হবে প্রথম দফার গণনা। এর পরেই হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হবে দ্বিতীয় দফার গণনা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot