Wednesday, July 15, 2026
HomeScrollরাজ্যসভার তিন শূন্য আসনে উপনির্বাচন কবে? জানিয়ে দিল কমিশন
Election

রাজ্যসভার তিন শূন্য আসনে উপনির্বাচন কবে? জানিয়ে দিল কমিশন

রাজ্যসভার তিনটি আসন একসঙ্গে শূন্য হয়ে যায়

ওয়েব ডেস্ক : রাজ্যসভার (Rajyasabha) তিনটি শূন্য আসনে উপনির্বাচনের (By-election) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই এই তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের পর আসনগুলি শূন্য হয়েছিল। সেই শূন্যপদ পূরণ করতেই এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের (Election Commission) বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই (স্ক্রুটিনি) হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। কমিশন জানিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও খবর : অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, প্রাণ গেল ১০ জনের

প্রসঙ্গত, বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভেঙে যায় তৃণমূল কংগ্রেস (TMC)। একের পর এক দলের নেতারা মুখ খুলতে শুরু করেছেন। এসবের মধ্যে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়। এরপর সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও সাংসদ পদ ছাড়ার পাশাপাশি দলত্যাগের ঘোষণা করেন। তাঁদের পদত্যাগের ফলে রাজ্যসভার তিনটি আসন একসঙ্গে শূন্য হয়ে যায়। এরপর থেকেই দ্রুত উপনির্বাচনের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছিল।

অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে কারা প্রার্থী হবেন এবং ভোটের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot