Wednesday, May 13, 2026
HomeScrollনবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে
Uttarpradesh

নবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে

তিন বোনের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে (Ghaziabad) মর্মান্তিক ঘটনা (Tragic incident)। নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তিন নাবালিকা বোন। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃত তিন নাবালিকার নাম নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। গাজিয়াবাদের টিলা মোড় থানা এলাকার ভারত সিটি সোসাইটিতে এই ঘটনা ঘটেছে বলেই খবর।

পুলিশ (Police) সূত্রে খবর, বুধবার রাত প্রায় ২টা নাগাদ বি-১ টাওয়ারের ৯০৭ নম্বর ফ্ল্যাটের নিচে তিন বোনের দেহ পড়ে থাকতে দেখা যায়। ভোররাতে এমন ঘটনার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিন বোন একসঙ্গেই আত্মঘাতী হয়েছে। পরিবারের সদস্যরা তখন ঘুমোচ্ছিলেন। রাতের অন্ধকারে তারা প্রথমে পুজোর ঘরে ঢোকে। পরে একটি প্লাস্টিকের চেয়ার টেনে এনে ব্যালকনির কাছে নিয়ে গিয়ে একে একে ঝাঁপ দেয় বলে অনুমান তদন্তকারীদের।

আরও খবর : কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র

পুলিশ ও পরিবার সূত্রে খবর, তিন বোনই একটি অনলাইন গেমে অত্যধিক আসক্ত ছিল। দীর্ঘক্ষণ মোবাইলে গেম (Mobile Game) খেলা নিয়ে বাড়িতে বারবার অশান্তি হত। পরিবারের তরফে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলেও জানা যাচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই অনলাইন গেমের কোনও মানসিক চাপ, প্ররোচনা বা সাইবার প্রভাব এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই খবর। তবে তিন বোনের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অনলাইন কথোপকথন ও গেমিং অ্যাক্টিভিটি খতিয়ে দেখা হচ্ছে।

শালিমার গার্ডেন সার্কেলের এসিপি অতুল কুমার সিং এই ঘটনা নিয়ে বলেছেন, “৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে খবর আসে, ভারত সিটি সোসাইটির বি-১ টাওয়ারের ৯০৭ নম্বর ফ্ল্যাট থেকে তিন নাবালিকা ঝাঁপ দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে লোনির ৫০ বেড হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” ঘটনার তদন্ত শুরু হয়েছেজানানো হয়েছে। ফ্ল্যাট সিল করে ফরেনসিক পরীক্ষা চলছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto