HomeScrollওবিসি সংরক্ষণের নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ! সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট
OBC Case

ওবিসি সংরক্ষণের নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ! সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট

কলকাতা হাই কোর্টের রায়, রাজ্যের মামলা প্রত্যাহার এবং সংরক্ষণের হার নিয়ে টানাপোড়েন; সোমবার বড় নির্দেশ শীর্ষ আদালতের

ওয়েব ডেস্ক :পশ্চিমবঙ্গের ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে। ফলে রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা আরও গুরুত্বপূর্ণ মোড় নিল।

আবেদনে দাবি করা হয়, ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছিল, পরে তা প্রত্যাহার করে নেয়। মামলা খারিজের সময় শীর্ষ আদালত জানিয়েছিল, মামলা প্রত্যাহারের ফলে কারও ব্যক্তিগত অধিকার খর্ব হচ্ছে বলে মনে হলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।

আরও খবর : ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! টানা ৪ দিন ব্যাহত হতে পারে পরিষেবা

রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে মামলা প্রত্যাহারের পর রাজ্য ওবিসি সংরক্ষণকে আগের হারে ফিরিয়ে নিয়ে গিয়েছে। সংরক্ষণের হার ও নয়া নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত মামলাই একসঙ্গে শুনবে শীর্ষ আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News