HomeScrollআধারে ভুল তথ্য? কীভাবে সহজেই সংশোধন করবেন জেনে নিন
Aadhaar Card

আধারে ভুল তথ্য? কীভাবে সহজেই সংশোধন করবেন জেনে নিন

আধারে কোনও তথ্য ভুল থাকলে নানা সমস্যায় পড়তে হতে পারে

ওয়েব ডেস্ক : বর্তমানে দেশের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড (Aadhaar Card)। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক, অফিস বা সরকারি পরিষেবা, প্রায় সব ক্ষেত্রেই এই নথি অপরিহার্য। তবে আধারে কোনও তথ্য ভুল থাকলে নানা সমস্যায় পড়তে হতে পারে।

নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো তথ্য ভুল থাকলে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসপোর্ট তৈরি করতে জটিলতা তৈরি হয়। তাই সময় থাকতেই সেই ভুল সংশোধন করা জরুরি। এই সংশোধনের জন্য অনলাইনে সহজ উপায় রয়েছে।

আরও খবর : সপ্তাহের শুরুতেই বড়সড় ধস শেয়ারবাজারে! ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার (UIDAI)-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে। এরপর আপডেট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।

যাঁদের অনলাইনে অসুবিধা হয়, তাঁরা অফলাইনেও এই কাজ করতে পারেন। সে ক্ষেত্রে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তথ্য আপডেট হয়ে যাবে।সব মিলিয়ে, আধারের (Aadhaar Card) তথ্য সঠিক রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একটিমাত্র নথির উপরই নির্ভর করছে বহু প্রয়োজনীয় পরিষেবা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News