KolkataTV

অফিসের মধ্য কুপিয়ে হত্যা তরুণীকে, চাঞ্চল্য পাঞ্জাবে

ওয়েব ডেস্ক : পাঞ্জাবে (Punjab) ভয়াবহ ঘটনা। অফিসের মধ্য কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। অভিযোগ প্রাক্তন প্রেমিক তথা সহকর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, তরুণী সম্পর্ক ভাঙার কারণে এমন ঘটনা ঘটায় অভিযুক্ত। ইতিমধ্যে এই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মৃত ও তরুণীর নাম ডিম্পল (৩০)। অভিযুক্তের নাম হরজিন্দর সিং মান ওরফে হ্যারি (৩৯)। এই দু’জনই একই জায়গায় কাজ করতেন। সেখানেই দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। তবে এই সম্পর্ক পরে ভেঙে গিয়েছিল। এর পর ওই যুবক সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজি হননি ওই তরুণী। সেখান থেকে মানসিকভাবে ভেঙে পড়ে এই হামলা চালায় ওই যুবক।

আরও খবর : রাজধানীতে বাঙালি অধ্যাপিকার মর্মান্তিক পরিণতি, তদন্তে পুলিশ

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের ডেস্কে বসে কাজ করছিলেন ওই তরুণী। সেই সময় হঠার করে তাঁর পিঠে ধারাল ছুরি দিয়ে কোপ মারে হ্যারি। একের পর এক কোপ মারতে থাকেন। সহকর্মীরা তরুণীকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।

জানা গিয়েছে, তরুণীকে খুন করার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক। তবে পুলিশ এসে দু’জনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে মৃত্যু হয় তরুণীর। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Exit mobile version