KolkataTV

ইরানের অস্থির পরিস্থিতিতে কতটা সঙ্কটে ভারত? কী বলছে জ্যোতিষবিজ্ঞান?

ওয়েবডেস্ক- ২০২৬ সালে ইরান (Iran) এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি (Unstable situation)  কতটা প্রভাব ফেলবে ভারতে। এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রে (Astrology)  গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে।  জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ৩ মার্চ ২০২৬-এর চন্দ্রগ্রহণ জ্যোতিষীদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে কুম্ভ রাশিতে সূর্য, মঙ্গল, বুধ, শুক্র এবং রাহুর একটি বিরল পঞ্চগ্রহী যোগ (Rare Panchagrahi Yoga)  তৈরি হচ্ছে। এই যোগ বিশ্বশান্তির জন্য উদ্বেগজনক এবং  অস্থির পরিস্থিতি তৈরি করবে।

সিংহ রাশিতে হওয়া এই গ্রহণ ইরানের রাশিফলের দ্বিতীয় ঘরকে (আর্থিক ও স্থায়িত্বের ঘর) প্রভাবিত করছে। অনেক জ্যোতিষীর মতে, এর ফলে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন বা বড় ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে। জ্যোতিষবিজ্ঞান এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির নিরিখে  জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬-এর এই সংঘাতের ফলে বিশ্ববাজারে খনিজ তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আরও পড়ুন-  দোলেই ডবল রাজযোগ! মেষ–সিংহ–তুলা–ধনুর পকেটে আসতে পারে মোটা টাকা

যেহেতু ভারত তার চাহিদার বড় অংশ আমদানি করে, তাই এর ফলে ভারতে মুদ্রাস্ফীতি এবং শেয়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহের অবস্থান বলছে, ভারত এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে না পড়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে আন্তর্জাতিক চাপে ভারতের বিদেশনীতিতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এই অস্থির সময়ে কিছু রাশির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সিংহ, বৃষ এবং কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক ও স্বাস্থ্যের দিক থেকে চ্যালেঞ্জিং হতে পারে।মিথুন, তুলা এবং ধনু রাশির জাতকদের জন্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উন্নতির যোগ দেখা যাচ্ছে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Exit mobile version