Friday, July 10, 2026
HomeScrollGST নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন শুনে নিন

GST নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন শুনে নিন

বিজেপি হারলে জিএসটি কমবে, জিতলে জিএসটি বাড়বে, কটাক্ষ অভিষেকের

কলকাতা: নয়া ডিএসটি কাঠামোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন, এতে দেশে ‘সাশ্রয় উৎসবের’ সূচনা হতে চলেছে। তা হলে কি এত দিন জিএসটি ‘লুট উৎসব’ চলেছে? সোমবার এই প্রশ্নই তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )। মমতার সুরে সুর মিলিয়ে জিএসটি ইস্যুতে (GST) এবার কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কটাক্ষ, গত লোকসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ২৪০-এ নেমে গিয়েছে বলেই দেশে জিএসটি কমেছে। অভিষেকের কথায়, ‘‘বিজেপি হারলে জিএসটি কমবে। বিজেপি জিতলে জিএসটি বাড়বে।’’

সোমবার থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ২.০। মহালয়ার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জিএসটি কাঠামোতে জিনিসের দাম কমার পাশাপাশি গরিব ও মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে। নতুন সুযোগ তৈরি হবে, যার ফয়দা পাবে যুবসমাজ। সামগ্রিক ভাবে অর্থনীতিও গতি পাবে। কেন্দ্রের জিএসটি ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে রীতিমতো বিদ্রুপ করে অভিষেক বলেন, মোদিজি বলছেন, দেশের মানুষকে বাঁচাতে জিএসটি-তে ছাড় দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করি, তাহলে কি ২০১৭ থেকে ৮ বছর ধরে দেশে জিএসটি লুট উৎসব চলেছে? এটা যে চাপে পড়ে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট। অভিষেক বলেন,৩০৩ থেকে ২৪০ আসনে নেমে এসেছে বিজেপি, তাই জিএসটিও ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে। এর থেকেই পরিষ্কার, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।’’

আরও পড়ুন:GST নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা

তাঁর বক্তব্য, ভোটে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এখন উপায় নেই দেখেই জিএসটি কমাতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। ভবিষ্যতে আরও কমাতে হবে। নোটবন্দির সময় কী হয়েছে, তা আমরা জানি। পহেলগামের সময় বলেছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এখন তা হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ কী করে খেলল ভারত?’’গত ১০ বছরে দেশকে রসাতলে ঠেলে দিয়েছে। জিএসটি আদায়ের পর বিরোধী রাজ্যগুলোর টাকা আটকে রাখা বিজেপির পুরনো অভ্যাস।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto