Friday, June 12, 2026
HomeScrollদিল্লির বিরোধী নেত্রী নির্বাচিত হলেন অতিশী মারলেনা

দিল্লির বিরোধী নেত্রী নির্বাচিত হলেন অতিশী মারলেনা

নয়াদিল্লি: দেশের রাজধানীতে এখন ক্ষমতায় দুই নারী। একজন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। অপরদিকে আপ নেত্রী অতিশী মারলেনা ( Atishi Marlena) । আজ দিল্লি বিধানসভায় (Delhi Assemble) দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ নেত্রী অতিশীকে বিরোধী নেত্রী (Delhi Leader Of Opposition) নির্বাচিত করা হল। এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় দুই মহিলা মুখোমুখি। একজন রেখা আর অপরজন অতিশী।

আজ AAP-এর বিধানসভা বৈঠকে অতিশীকে বিরোধী দলের নেতা নির্বাচিত করা হয়েছে। তাঁকে নির্বাচন করার জন্য, অতিশী আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সহ বিধানসভা দলকে ধন্যবাদ জানান। অতিশী বলেন, আমাকে এত বিশ্বাস করার জন্য সবাইকে ধন্যবাদ। একটি শক্তিশালী বিরোধী দল জনগণের আওয়াজ তুলেছে। আম আদমি পার্টি বিজেপির সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে।

আরও পড়ুন: ‘শিশুদের মধ্যে স্থূলতা চার গুণ বেড়েছে,’ ‘মন কি বাত’ অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

সোমবার দিল্লি বিধানসভা প্রথম অধিবেশন শুরু হবে। তিনদিন ধরে চলবে এই অধিবেশন। ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে যে পূর্ববর্তী AAP সরকারের কর্মক্ষমতার বিরুদ্ধে মুলতুবি থাকা CAG রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়। ৭০ টি আসনের মধ্যে ৪৮ আসনে জয়ী হয় বিজেপি। আপ ২২টি আসন কোনরকমে ধরে রাখে। কংগ্রেস কোনও আসন দখল করতে পারেনি।  আপ-এর হয়ে কালকাজি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অতিশী। প্রতিদ্বন্দ্বী রমেশ বিদুরিকে পরাজিত করে জয়ী হন অতিশী। অপরদিকে পরাজিত হন অরবিন্দ কেজরিওয়াল সহ মনীশ সিসোদিয়া।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d