Sunday, July 12, 2026
HomeScrollইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার চেষ্টা! ঘটল ভয়াবহ ঘটনা
Bihar

ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার চেষ্টা! ঘটল ভয়াবহ ঘটনা

ইউটিউব দেখে অস্ত্রপ্রচার! ভাগলপুরে মর্মান্তিক ঘটনা

ওয়েব ডেস্ক : ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচারের চেষ্টা! মৃত্যু হল প্রসুতীর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur)। অভিযোগ, প্রসূতীর মৃত্যুর পর তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল ওই ‘হাতুড়ে’ চিকিৎসক (Doctor)। তবে বিষয়টি সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃত যুবতীর নাম স্বাতী দেবী। তিনি ঝাড়খণ্ডের ঠাকুরগাঁথি মোধিয়ার বাসিন্দা। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক। সেই কারণে মায়ের কাছে এসে থাকছিলেন। বৃহস্পতিবার তাঁর প্রসবের ব্যাথা উঠেছিল। এর পরেই তাঁকে তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

আরও খবর : জুনিয়র মিস ইন্ডিয়ায় বাংলার দাপট! জাতীয় মঞ্চে সাফল্য তিন খুদের

অভিযোগ, সেই ক্লিনিকে থাকা ওই ‘হাতুড়ে’ চিকিৎসক জানান স্বাতী দেবীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর অস্ত্রোপচার করতে হবে। কিন্তু অভিযোগ, ওই চিকিৎসক ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রপ্রচারের চেষ্টা করেন। এমনকি অস্ত্রোপচারের সময় বার বার ইউটিউব ভিডিয়ো দেখার জন্য ছুটছিলেন তিনি। আর অতিরিক্ত রক্তক্ষরণ এবং একাধিক অঙ্গও ক্ষতিগ্রস্ত হয় ওই যুবতীর। সেই কারণে মৃত্যু হয় তাঁর।

অভিযোগ, এর পরে ওই ক্লিনিক থেকে জানানো হয়, ওই যুবতীর অবস্থা খুব খারাপ, তাই তাঁকে নিয়ে যেতে হবে অন্য হাসপাতালে। তবে অন্য হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয়, অনেক আগেই যুবতীর মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা ফিরে দেখেন ক্লিনিক বন্ধ করে পালিয়ে গিয়েছে অভিযুক্ত চিকিৎসক।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। তার পরে মৃতদেহ উদ্ধার নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবতীর পরিবারের তরফে অভিযুক্তের শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় যুবতীর মৃত্যু হলেও, সদ্যোজাতের শারিরীক অবস্থা ভালোই রয়েছে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto