Thursday, August 13, 2026
HomeScrollছত্তিশগড়ে বড় সাফল্য বাহিনীর! নিকেশ ৩ জঙ্গি
Chattishgarh

ছত্তিশগড়ে বড় সাফল্য বাহিনীর! নিকেশ ৩ জঙ্গি

তিন মাওবাদীর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা!

ওয়েব ডেস্ক : মাওবাদী (Maoist) দমনে বড় সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা। ছত্তিশগড়ে (Chattishgarh) নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু (Death) হল তিন মাওবাদী নেতার। জানা যাচ্ছে, ওই তিন মাওবাদীর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। তাঁদের কাছ থেকে বিপুল অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা।

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সুকমার একটি জঙ্গলে অভিযান চালিয়েছিল পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। এর পরেই এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেওয় হয় বাহিনীর তরফেও। বেশ অনেকক্ষন গুলির লড়াই চলার পর তিন মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মাওবাদীদের কাছ থেকে একাধিক অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা।

আরও খবর : ২০২৮-এ মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৪, জানালেন ইসরো কর্তা

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের মার্চের মধ্যে মাও মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। তার পর থেকে মাও অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়, ঝড়খণ্ডে ব্যপক অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। সূত্রের খবর, ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকায় মাওবাদীদের দমনের জন্য ৩ হাজার আধা সেনাকে নামানো হয়েছে বর্তমানে। গত ২১ এপ্রিল থেকে সেখানে অভিযান চালাচ্ছে সেনা।

এই অভিযানে এখনও পর্যন্ত ৩১ জন মাওবাদীকে নিকেশ করেছে সেনা। অন্যদিকে ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা মাওবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাকে নামানো হয়েছে। সেই অভিযানে অন্যতম মাওবাদী নেতা বাসবরাজুকে নিকেশ করে সেনা। এই মাওবাদী নেতার মাথার দাম ছিল দেড় কোটি টাকা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor