Saturday, April 18, 2026
HomeScrollশনিবার রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি, থাকবেন মমতাও!
Richa Ghosh

শনিবার রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি, থাকবেন মমতাও!

ওই অনুষ্ঠানে রিচার হাতে সোনার ব্যাট তুলে দেওয়া হতে পারে!

ওয়েব ডেস্ক : বিশ্বজয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। প্রথমবার বিশ্বকাপ জিতেছে ‘উইমেন্স ইন ব্লু’। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। আর প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার হিসাবে রিচার এই সাফল্যের কারণে তাঁকে এবার সম্মানিত করবে সিএবি (CAB)। সুত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, শনিবার, ৮ নভেম্বর সিএবি-এর তরফে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেদিন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল সিএবি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর।

আরও খবর : আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে দাপট ভারতীয়দের!

আইসিসি মহিলা বিশ্বকাপ চলাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রিচা (Richa Ghosh)। কঠিন সময়ে শেষে নেমে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তাঁর ক্যামিও বিশ্বকাপ জেতার রাস্তা প্রসস্থ করেছে। তাই ঘরের মেয়েকে জমকালো সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে সিএবি (CAB)।

সূত্রে খবর, সিএবি (CAB) আগামী ৭ নভেম্বর এই সংবর্ধনার অনুষ্ঠান করতে চেয়েছিল। তবে রিচার পরিবারের তরফে তা পিছিয়ে ৮ নভেম্বর করার কথা বলা হয়েছিল। সেই কারণেই শনিবার ৮ নভেম্বর সিএবি-র তরফে রিচা ঘোষ সম্মানিত করা হবে। জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানে রিচার হাতে সোনার ব্যাট তুলে দেওয়া হতে পারে। বাংলার প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor