Saturday, August 15, 2026
HomeScroll১০০ দিনের কাজের নাম বদল! রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
Congress

১০০ দিনের কাজের নাম বদল! রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

১০০ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে, দাবি কংগ্রেসের

ওয়েব ডেস্ক : মনরেগা (MGNREGA) বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পের নাম বদলে করেছে কেন্দ্র। নতুন নাম দেওয়া হয়েছে ‘ভিবি জি রাম জি’ (VB-G RAM G)। গত ১৮ ডিসেম্বর দীর্ঘ তর্ক-বিতর্কের পর বিলটি মাঝরাতে সংসদে পাশ হয়ে যায়। তবে এই নাম বদল নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। ‘জাতির পিতা’ মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তৃণমূলের তরফেও এর প্রতিবাদ জানানো হয়েছে। বাংলার শাসকদলের তরফে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বলে ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে। এই সব নাম পরিবর্তন নিয়ে আগামী ২৪ ডিসেম্বর রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল কংগ্রেস (Congress)।

জানা যাচ্ছে, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস (Congress)। আগামী ২৪ ডিসেম্বর রাজভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে হাত শিবির। আসানসোলে একটি সভায় যোগ দিতে যাওয়ার আগে দুর্গাপুরে জাতীয় সড়কের সার্ভিস রোডে একথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)।

আরও খবর : ‘বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে সংঘকে দেখা ভুল,’ কলকাতায় এসে বিস্ফোরক মোহন ভাগবত

তিনি বলেন, “১০০ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে। এর বেশিরভাগ দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। অ গণতান্ত্রিকভাবে যদি দুর্নীতি হয়ে থাকে, তবে দোষীদের গ্রেফতার করতে হবে। কয়েকজনের অপরাধে কেন গ্রামীণ মানুষের কাজ বন্ধ থাকবে, তার জবাব চাওয়া হবে।”

মনরেগার নাম পরিবর্তন প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম থাকলে আপত্তি ছিল না, কিন্তু ‘শ্রী’ যোগ করা অনুচিত। যার নামের আগে মহাত্মা রয়েছে, তার আগে-পরে কিছু যোগ করা উচিত নয়।” শুভঙ্কর সরকার আরও বলেন, ভবিষ্যতে কংগ্রেস রাজ্যের দায়িত্ব নেবে এবং কংগ্রেসের আদর্শে শিল্প ও কর্মসংস্থানের নতুন দিশা তৈরি হবে।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীকে নিয়ে টানা পোড়েন চলছে। সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পের নাম বদল করা হয়েছে কেন্দ্রের তরফে। সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল পাশও হয়েছে। তবে মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে বাংলার শাসক দল ১০০ দিনের কাজের নাম বদল করে করেছে ‘মহাত্মাশ্রী’ (Mahatma-Shree)।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k