Saturday, February 7, 2026
HomeScrollকর্মীদের ডিএ দেবে রাজ্য? সুপ্রিম রায়ের পর কী জানালেন মমতা
Mamata Banerjee

কর্মীদের ডিএ দেবে রাজ্য? সুপ্রিম রায়ের পর কী জানালেন মমতা

বাংলার সরকারি কর্মচারীরাই পেনশন পান, বললেন মমতা

কলকাতা: সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA Case) দিতেই হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে রাজ্যকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত।সুপ্রিম কোর্টের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে রাজ্যকে এরিয়ার সমেত ২৫ শতাংশ ডিএ (DA Case in Supreme Court) দিতে হবে। আর বাকি বকেয়া ডিএ মেটাতে হবে ১৫ মে-র মধ্যে দিতে হবে।এই রায়ের পর বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করলেন, আপাতত রায়টি খুঁটিয়ে না দেখে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন।

তাঁর কথায়, ‘‘আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি। আগে স্টাডি করতে দিন। যে কমিটি এই রায় দিয়েছে, সেখানে তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, একজন ছিলেন ক্যাগের প্রতিনিধি। রাজ্যের কোনও প্রতিনিধি সেখানে ছিল না। তাই আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। এর জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে। এদিন মমতা আরও বলেন, আমরাও মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিঠি গঠন করেছি। আইনি পরামর্শ নেব এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য ইতিমধ্যেই ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। তাঁদের মতামত অনুযায়ী কাজ করব।’ কেন্দ্রীয় হারে ডিএ বিতর্কে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আর কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে যা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা পেনশনের উপর নির্ভরশীল, তা হলে তাঁরা কী করবেন? সরকারি কর্মীদের কথা চিন্তা করে তা সরকার দিয়ে থাকে। ’

আরও পড়ুন: ভাল থাকুন, সুস্থ থাকুন, জেনে রাখুন, অনেক সিট হারাবেন, শুভেন্দুকে বললেন মমতা

প্রসঙ্গত, বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। তার মধ্যে দিতে হবে বাকি বকেয়া। মে মাসের ১৫ তারিখের মধ্যে মেটাতে হবে বকেয়া। সুপ্রিম রায়ে খানিকটা স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। ২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

Read More

Latest News