Saturday, February 7, 2026
HomeScrollআজ থেকেই মিলবে ‘দেশু ৭’ গোল্ডেন টিকিট, অটোগ্রাফসহ বিশেষ চমক ভক্তদের জন্য
Dev-Shubhasree

আজ থেকেই মিলবে ‘দেশু ৭’ গোল্ডেন টিকিট, অটোগ্রাফসহ বিশেষ চমক ভক্তদের জন্য

আগেই শুরু হয়েছিল অগ্রিম বুকিংয়ের ঝড়!

কলকাতা: অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-কে (Deshu 7) ঘিরে উন্মাদনার মাঝে আজ থেকেই অনুরাগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ ‘গোল্ডেন টিকিট’ (Golden Ticket)। পুজো ২০২৬-এর (Durga Puja 2026) সম্ভাব্য বড় মুক্তিগুলির মধ্যে অন্যতম এই ছবিকে ঘিরে আগেই শুরু হয়েছিল অগ্রিম বুকিংয়ের ঝড়। এবার সেই বুকিং করা দর্শকেরাই প্রেক্ষাগৃহ থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ ডিজাইনের গোল্ডেন টিকিট।

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুনরায় জুটি বাঁধা নিয়েই এই প্রজেক্টকে ঘিরে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। ২০২৫ সালে তাঁদের রিইউনিয়ন দর্শকমনে সাড়া ফেলেছিল। মাঝখানে কিছু জল্পনা ও মতভেদ সামনে এলেও তা কাটিয়ে ফের একসঙ্গে কাজের প্রস্তুতি নিয়েছেন এই জনপ্রিয় জুটি। ‘দেশু ৭’ সেই প্রত্যাবর্তনেরই বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষ

সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী দু’জনেই গোল্ডেন টিকিট নিয়ে পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে, যারা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বুক করেছেন, তারা সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে গিয়ে এই বিশেষ টিকিট সংগ্রহ করতে পারবেন। শুধু টিকিটই নয়, ভক্তদের জন্য থাকছে জুটির অটোগ্রাফসহ স্মারক উপহারও।

উল্লেখযোগ্য বিষয় হল, সাধারণত অনলাইন বুকিংয়ের পর আলাদা করে ফিজিক্যাল টিকিট সংগ্রহের এমন আয়োজন খুব একটা দেখা যায় না। কিন্তু ‘দেশু ৭’-এর প্রচারে শুরু থেকেই ভিন্ন কৌশল নেওয়া হয়েছে। ছবির নাম ঘোষণার পর থেকেই বুকিং প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া মিলেছে। এমনকি চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগেই অগ্রিম বুকিং হাউসফুল হওয়ার ঘটনাও বিনোদন মহলে বিরল বলেই মত অনেকের।

পুজোর এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও এখন থেকেই প্রচার কৌশলে এগিয়ে থাকতে চাইছে টিম ‘দেশু ৭’। গোল্ডেন টিকিট বিতরণ সেই স্ট্র্যাটেজিরই অংশ— এমনটাই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। এখন দেখার, বক্সঅফিসে এই উত্তেজনা কতটা প্রভাব ফেলে।

Read More

Latest News