ওয়েবডেস্ক- ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরে (Gopiballavpur) শুরু ইডির (ED) অভিযান। বালি দুর্নীতির (Bali Corruption) তদন্তে ইড়ির আধিকারিকরা। সকাল হতে না হতেই হাইভোল্টেজ ED র অভিযান ঝাড়গ্রামে একদিকে গোপীবল্লভপুরে। অপরদিকে লালগড়ের সিজুয়া বালি খাদানে EDর অভিযান।
আজ সকাল ৬ টা নাগাদ গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডিমাইনিং অফিসে ED হানা দেয় ইডি। তারপরেই গোপীবল্লভপুরের বালি খাদান এবং অপরদিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা দেয় ED র কেন্দ্রীয় তদন্তকারী দল। কলকাতা (Kolkata) , ঝাড়গ্রাম (Jhargram), মেদিনীপুর (Medinipur) , আসানসোল (Asansole) সাত জায়গায় ইডির অভিযান।
আরও পড়ুন- কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী!
তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে বালি সিন্ডিকেট। কলকাতার বেন্টিক স্ট্রিট দফতরে এখনও ঢুকতে পারেননি ইডির আধিকারিকরা। অপরদিকে আসানসোলে মনীশ বাগারিয়ার বাড়িতে ইডির অভিযান।
