Sunday, June 28, 2026
HomeScrollশুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!
Mamata Banerjee

শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!

সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করতে পারেন তিনি!

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)। যা নিয়ে উত্তাল রাজধানী দিল্লি (Delhi)। কারণ বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হতে চলেছে এই মামলার শুনানি। আর সেখানে সওয়াল করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! আদালতে তালিকাভুক্ত আইনজীবীরাই এই মামলায় সওয়াল করতে পারেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীও এ নিয়ে সওয়াল করতে পারেন। তবে আইনজীবী নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করতে পারেন তিনি। তবে শুনানির আগে অন্তর্বর্তীকালীন আবেদন (Interlocutory application) করলেন মমতা।

সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন আবেদনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচন হোক। আর্জিতে জানানো হয়েছে, নাম বা নামের বানানে অমিল নিয়ে যে অভিযোগ রয়েছে, সেগুলির ক্ষেত্রে সাধারণ মানুষকে শুনানিতে না-ডেকে উপযুক্ত নথির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত ভাবে সংশোধন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, নাম বা নামের বানানে অমিল সংক্রান্ত তথ্যগত অসঙ্গতির জন্য শুনানির নোটিস প্রত্যাহার করা হোক এবং সংশ্লিষ্ট ভোটারদের তা জানাতে কমিশনকে নির্দেশ দিক আদালত। জানা যাচ্ছে, তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে অন্য নথির উপর জোর না-দিয়ে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার আবেদনও জানিয়েছেন মমতা।

আরও খবর : নবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে

অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তিনি এসআইআর বিরোধী নন। তবে প্রশাসনের একটি দায়বদ্ধতা রয়েছে। কিন্তু এই প্রক্রিয়ায় বেশ কিছু পদক্ষেপ করে সামগ্রিক প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলাটি এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ২১ নম্বরে। একই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা পিটিশন রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলাটিও রয়েছে তালিকায়, তার অবস্থান ৩৬ নম্বর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO