Saturday, May 2, 2026
Homeবাংলাদেশের ভোট কবে? জানিয়ে দিলেন ইউনুস...

বাংলাদেশের ভোট কবে? জানিয়ে দিলেন ইউনুস…

ওয়েব ডেস্ক: চলতি বছর সাধারণ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে (General Election Bangladesh)। ২০২৬ হবে বাংলাদেশে নির্বাচন। বাংলাদেশের নির্বাচন কবে হবে তা নিয়ে বেশ কয়েকদিন চর্চায় রয়েছে। ভোট করানোর জন্য সে দেশের অন্যতম প্রধান দল বিএনপি চাপও বাড়াচ্ছিল । অবশেষে বাংলাদেশে পরবর্তী নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।  শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। ইউনুস জানালেন, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম দিকেই নির্বাচন হবে। তাঁর কথায়, ”দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল – সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ওয়াকিবহাল মহলের মত, ভোট নিয়ে বিএনপি, জামাত-সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হল না অন্তর্বর্তী সরকার।

গত বছরের শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। তারপর থেকে বাংলাদেশে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। ছাত্র আন্দোলন পরবর্তীতে গণ আন্দোলনে ছড়িয়েছিল। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারপর থেকে ভোট নিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কোনও উচ্চবাচ্য করেননিই। সম্প্রতি সেই কারণেই সরব হয় বাংলাদেশের রাজনীতিকদের একাংশ। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশে একাধিক রাজনীতিবিদই প্রশ্ন তুলেছেন, ডিসেম্বেরই নির্বাচন হবে না কেন? আর অন্যদিকে, ইউনূস মন্তব্য করেন, “দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে।” অবশেষে ভোট ঘোষণা হলেও ডিসেম্বেরর ডেডলাইন মানলেন না তিনি। মহম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী বছর ২০২৬-এর এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনও দিন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ১২ দেশের বাসিন্দাদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের

এদিন জাতির উদ্দেশে ভাষণে ইউনূস বলেন, “দেশের বাইরের কোনও শক্তির কাছে স্বার্থ বিকিয়ে দেবেন না।” একই সঙ্গে তিনি নিশ্চিত করতে বলেন, যে সরকার ক্ষমতায় আসবে, তারা যেন দেশকে দুর্নীতি-মুক্ত রাখে। তিনি চান, দেশে কোনও চাঁদাবাজি, সিন্ডিকেট বাজি না চলে। এটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সেটা মাথায় রেখেই ভোটারদের ভোট দেওয়ার কথা বলেন তিনি। মহম্মদ ইউনূসের আবেদন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। সেই লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্য দিয়ে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোন পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। যদিও ৫ই অগাস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ-জামান বলেছিলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো।”নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে”। বর্তমানে নেতৃত্বশূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয়। এবার নির্বাচন ঘোষণা হয়ে গেল এবার কী বাংলাদেশে শেখ হাসিনার (Sheikh Hasina) প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা…

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188