Monday, May 18, 2026
HomeScrollপ্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি! কড়া হুঁশিয়ারি নেতানিয়াহু'র
Israel

প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি! কড়া হুঁশিয়ারি নেতানিয়াহু’র

প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হবে না! হুঁশিয়ারি নেতানিয়াহু'র

ওয়েব ডেস্ক : আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) রক্তচক্ষু উপেক্ষা করে প্যালেস্টাইনকে (Palestine) ‘রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। এর পাশাপাশি একাধিক দেশ জানিয়ে রেখেছে যে তারাও প্য়ালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ নিয়ে এবার ওই দেশগুলিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি জানিয়েছেন, প্যালেস্টাইনকে ‘রাষ্ট্র’-এর মর্যাদা দিয়ে কার্যত সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করা হল। সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হবে না ‘

প্যালেস্টাইনকে (Palestine) রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। তিনি আরও জানিয়ে, মন্ত্রী সভার বৈঠকের পর এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে তিনি বলেছেন ব্রিটেন (Britain), কানাডা (Canada) ও অস্ট্রেলিয়া (Australia) যে পদক্ষেপ নিয়েছে তা আসলে হল সন্ত্রাসবাদীদের পুরস্কার দেওয়া। তবে প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

আরও খবর : প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিল তিন দেশ

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে এই যুদ্ধ চলছে। প্রথমে ইজরায়েলের (Israel) উপর হামলা চালায় হামাস (Hamas)। পণবন্দি করে বহু ইজরায়েলিকে। এর পাল্টা জবাব দিতে গাজাকে (Gaza) ধ্বংসস্তুপে পরিণত করেছে আইডিএফ বা ইজরায়েল ডিফেন্স ফোর্স। সেই ধ্বংসযজ্ঞের কারণে এখনও পর্যন্ত ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এর পাশাপাশি বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অনাহারে মৃত্যু হচ্ছে অনেকের। এই পরিস্থিতে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি উঠেছিল। ইতিমধ্যে বহু দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণাও করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া।

প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার (Keir Starmer) এক্স হ্যান্ডেলে বলেন “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি।” সঙ্গে তিনি বলেছেন, শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা জাগিয়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এর পাশাপাশি কানাডা এবং অস্ট্রেলিয়াও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot