ওয়েব ডেস্ক: টলিউড থেকে বলিউড, কেউ মজে রাতপার্টিতে, কারও সঙ্গী পরিবার-প্রিয়জনের সঙ্গে নতুন বছরকে (New Year 2026) শুভেচ্ছা জানালেন তারকারা (New Year-Celebrites)। রাত বারোটার ঘর ছুঁতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনোদুনিয়ার তারকারা। কেউ মজেছে পরিবারের সঙ্গে সেলিব্রেশনে। কেউ আবার মনের মানুষের সঙ্গে মেতে উঠেছেন রাতপার্টিতে। কারও আবার মাতৃত্বের পর প্রথম নতুন বছরে পা রাখা।
আরও পড়ুন:কিলার পোজে মিরর সেলফিতে কে এই নায়িকা
নতুন বছরের শুরুতে কিছু একান্ত সময় কাটালেন বিরাট ও আনুষ্কা।অভিনব ছবি পোস্ট করে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাটদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি।
বন্ধু–স্বজনদের নিয়ে ভারতীয় তারকা আলিয়া
নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে সে কথাই ব্যক্ত করেছেন করিনা। লিখেছেন, ‘২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।
