Monday, July 20, 2026
HomeScrollনির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতির

নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতির

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) গণধর্ষণের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আগামী সোমবার রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ আপাতত নির্যাতিতার বাড়িতে পুলিশ পাহারা ও নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে। রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় জানান,তদন্ত চলছে। খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রাজ্য রিপোর্ট দেওয়ার জন্য সময় ও চায়। একই সঙ্গে এই ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন বিচারপতি। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবাস যোজনায় ফের দুর্নীতি! সরব বিজেপি

বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ দেন, পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতে। দুজন পুলিশ বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবে। তার মধ্যে একজন সশস্ত্র পুলিশ থাকবে। সন্দেশখালির মাঝেরপাড়ার ওই বধূ গত ১৫ এপ্রিল সন্দেশখালি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকালকেই সন্দেশখালির এক মহিলা গণধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত বছরের মে মাসে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন। সোমবার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়েরের অনুমতি চান নির্যাতিতা। আবেদন মঞ্জুর করেন বিচারপতি। মঙ্গলবার দায়ের হয় মামলা। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা। এফআইআর তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করছে না। ভয়ে হাইকোর্টে দ্বারস্থ হন নির্যাতিতা। এর পরেই পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে আদালত। তরুণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর বাড়ির বাইরে ২৪ ঘণ্টা পুলিশ নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অন্য় খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot