Friday, July 17, 2026
HomeScrollলালপেড়ে সাদা শাড়িতে ঝড় তুললেন স্বস্তিকা
Swastika Mukherjee

লালপেড়ে সাদা শাড়িতে ঝড় তুললেন স্বস্তিকা

স্বস্তিকার শাড়ি পরার ধরনেই বারবার ফুটে ওঠে নাটকীয় স্টাইল স্টেটমেন্ট।

কলকাতা: স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)—নামটির আগে বিশেষণ বসানো যেন সত্যিই বাড়তি। পর্দায় তাঁর অভিনয় যেমন তুখোড়, তেমনই পর্দার বাইরের ব্যক্তিত্ব, স্টাইল আর আত্মবিশ্বাসও সবসময় আলাদা করে নজর কাড়ে। ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে কখনও পিছপা হন না তিনি। সুতির হালকা শাড়ি থেকে জমকালো বেনারসি—যে কোনও সাজেই নিজের ‘সিগনেচার’ রেখে দেন অভিনেত্রী। বিশেষ করে শাড়ি তাঁর অত্যন্ত প্রিয়, আর সেই শাড়ি পরার ধরনেই বারবার ফুটে ওঠে নাটকীয় স্টাইল স্টেটমেন্ট।

সম্প্রতি তাঁর নতুন শাড়ি লুক ঘিরে ফের সরগরম হয়েছে নেটদুনিয়া। লালপেড়ে সাদা শাড়িতে ধরা দিয়েছেন স্বস্তিকা, সঙ্গে কোয়াটার স্লিভস ব্লাউজ—ক্লাসিকের সঙ্গে সাহসী স্টাইলিংয়ের মিশেল। তবে সাজের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর আক্সেসারিজ। ফ্লোরাল-মোটিফের চশমা এবং টুপি গোটা লুককে আলাদা মাত্রা দিয়েছে। প্রচলিত শাড়ি স্টাইলের বাইরে গিয়ে কীভাবে ব্যক্তিত্ব দিয়ে সাজকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তারই উদাহরণ এই নায়িকার এই লুক।

আরও পড়ুন: আজ থেকেই মিলবে ‘দেশু ৭’ গোল্ডেন টিকিট, অটোগ্রাফসহ বিশেষ চমক ভক্তদের জন্য

 

View this post on Instagram

 

A post shared by Bong Actress (@bong.actress)

ফুলের নকশা, ফুলের গয়না বা ফুল দিয়ে সাজ—এসবের প্রতি স্বস্তিকার বিশেষ টান বহুবারই দেখা গেছে। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও বারবার ফিরে আসে এই মোটিফ। ইন্ডাস্ট্রির অন্দরমহলেও অনেকে স্নেহ করে তাঁকে ‘ফুলকুমারী’ বলে ডাকেন। নতুন এই লুক যেন সেই নামেরই স্টাইলিশ প্রতিফলন।

ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ড বদলায় দ্রুত, কিন্তু কিছু ব্যক্তিত্ব নিজের মতো করে ট্রেন্ড তৈরি করেন। স্বস্তিকা মুখোপাধ্যায় ঠিক সেই দলে—যেখানে পোশাক শুধু সাজ নয়, বরং নিজেকে প্রকাশ করার ভাষা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot