KolkataTV

মঙ্গলের গোচরে এই রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি, ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে

ওয়েবডেস্ক-  আজ ২৩ ফেব্রুয়ারি। মঙ্গল কুম্ভ রাশিতে গোচর (Mars Transit)  করবে। মঙ্গলের এই গোচরের কারণে একাধিক গ্রহ কুম্ভ রাশিতে একত্রিত হবে, যা এই সমস্ত রাশির (Astrology)  জাতকদের উপর প্রভাব ফেলবে। এটি বিশেষ করে চারটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব আনবে। এই রাশির জাতকরা (Zodiac Sign)  কর্মজীবন ও ব্যবসায়ে লাভের মুখ দেখবে।

মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের গোচর মেষ রাশির জীবনে শুভ সময় নিয়ে আসবে। একাধিক উপায়ে ধনাগম। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের আর্থিক উন্নতি। গুরুজনদের আশীর্বাদ পাবেন।

বৃষ রাশি– জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলের গোচর বৃষ রাশির জীবনে ইতিবাচন প্রভাব দেবে। কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভের সুযোগ। ব্যবসায়ীদের উন্নতি, নতুন কোনও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সম্পত্তি বৃদ্ধি পাবে। বৈবাহিক জীবন সুখের হবে।

আরও পড়ুন-  মার্চ মাসের শুরুতেই আর্থিক উন্নতি কোন রাশির ভাগ্যে?

মকর রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের গোচরে উন্নতির যোগ। এই জাতকদের জীবনে আরাম, বিলাসিতা নিয়ে আসবে। ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। সন্তান সুখ পাবেন। আত্মবিশ্বাস ফিরে পাবেন ।

বৃশ্চিক রাশি- মঙ্গলের গোচরে জাতক-জাতিকাদের জীবনে একাধিক সুযোগ আসবে। সম্পদ বাড়বে। ধর্মীয় চিন্তাধারা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, জনপ্রিয়তা লাভ করবেন। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

 

Exit mobile version