Thursday, March 12, 2026
HomeScrollফের অশান্তি বেলডাঙায়, অবরুদ্ধ জাতীয় সড়ক
Beldanga Unrest

ফের অশান্তি বেলডাঙায়, অবরুদ্ধ জাতীয় সড়ক

ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক হুমায়ুন কবীর

মুর্শিদাবাদ: ফের অশান্তি বেলডাঙায় (Beldanga)। নতুন করে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। ফলত, জাতীয় সড়কে তীব্র যানজট শনিবার সকালেও (National Highway Blocked)। চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

আরও পড়ুন: ভরা মাঘেই বিদায় নেবে শীত? জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট 

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিহারে হেনস্তার অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবার সকাল থেকে বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভের মাঝে ভাঙচুর করা হয় লেভেল ক্রসিং, ফলে কৃষ্ণনগর-লালগোলা শাখায় আপাতত বন্ধ ট্রেন চলাচল। জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয়। মারধরে তাঁর বুকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ। আহত অবস্থায় গ্রামে ফেরার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অ্যাম্বুল্যান্সে করে আনিসুরকে অবরোধস্থলেও আনা হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বিধায়ক হুমায়ুন কবীর। বিক্ষোভ নিয়ন্ত্রণে কলকাতা থেকে আরপিএফ ও আরপিএসএফ পাঠানো হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast