KolkataTV

বিরাট-রোহিতের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে? কী বলল সংস্থা

ওয়েব ডেস্ক : বিশ্বের সবথেকে ধনীতম ক্রিকেট বোর্ড হল বিসিসিআই (BCCI)। কিন্তু তাদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে জোরাল প্রশ্ন উঠেছে। অন্যান্য ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচার করা হলেও, ঠিকমতো টেলিকাস্ট করা হয়না ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলির। রঞ্জি ট্রফির সরাসরি সম্পরচার করা হলেও, টেলিকাস্ট করা হচ্ছে না বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy)। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরি দেখতে পারেননি ভক্তরা। যা নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare trophy) ১৩১ রানের দারুন ইনিংস খেলেছেন বিরাট (Virat)। অন্যদিকে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত (Rohit)। কিন্তু সেই ম্যাচ সরাসরি সম্প্রচার না হওয়ার কারণে তা দেখতে পারেননি সমর্থকরা। যা নিয়ে সামজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। এর পরেই বেশ রিপোর্টে দাবি করা হয়েছিল, বোর্ড হয়তো বিজয় হাজারের ম্যাচ সম্প্রচারের কথা ভাবছে। তবে এ নিয়ে এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্প্রচারী সংস্থা স্টার স্পোর্টস।

আরও খবর : সামনে ঈশান, নেপথ্যে ধোনি! ফাঁস হল ঝাড়খণ্ডের ট্রফি জয়ের রহস্য

এ নিয়ে স্টার স্পোর্টসের কাছে এক সমর্থক জানতে চেয়েছিলেন, কোহলি ও রোহিতদের ম্যাচ দেখানো হবে কি না। এর জবাব দেওয়া হয়েছে সংস্থার তরফে। তবে জানানো হয়েছে, শুধুমাত্র ঝাড়খণ্ড-রাজস্থান এবং ২৬ ডিসেম্বর হতে চলা অসম ও জম্মু-কাশ্মীরের ম্যাচে সরাসরি সম্প্রচার করা হবে। তবে বাকি ম্যাচগুলি সম্প্রচার করা হবে না।

এর ফলে ভক্তদের ফের একবার হতাশ হতে হবে। কারণ, ২ ডিসেম্বর দিল্লি বনাম গুজরাটের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে ফের খেলতে নামবেন কোহলি। অন্যদিকে একই দিনে ম্যাচ রয়েছে মুম্বই ও উত্তরাখণ্ডের। সেই ম্যাচেও খেলবেন রোহত। কিন্তু ঘরে বসে সেই ম্যাচগুলি দেখার সুযোগ পাবেন না সমর্থকরা।

দেখুন অন্য খবর :

Exit mobile version