HomeScrollরোনাল্ডোর হানিমুন কি কেরলেই? দিদি এলমার সফরে জল্পনা তুঙ্গে
Cristiano Ronaldo

রোনাল্ডোর হানিমুন কি কেরলেই? দিদি এলমার সফরে জল্পনা তুঙ্গে

কেরলের ফুটবলপ্রেমীদের রোনাল্ডোর প্রতি ভালোবাসার কথা এলমাকে জানালেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, ভাইয়ের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস এলমার

ওয়েব ডেস্ক : কেরলে এসে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের (V. D. Satheesan) সঙ্গে দেখা করলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দিদি এলমা আভেইরো (Elma Aveiro)। রোনাল্ডোর প্রতি কেরলের মানুষের প্রবল ভালোবাসা এবং ফুটবলের প্রতি রাজ্যের আবেগ নিয়েই মূলত তাঁদের মধ্যে কথা হয় বলে খবর। মুখ্যমন্ত্রী নিজেও যে রোনাল্ডোর অনুরাগী, সেই কথাও জানান এলমাকে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কেরলের ফুটবলপ্রেমীদের কাছে রোনাল্ডো অত্যন্ত জনপ্রিয়। এলমার সঙ্গে সাক্ষাতে তিনি রাজ্যের মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরেন। জবাবে এলমা আশ্বাস দেন, কেরলের ফুটবলপ্রেমীদের সেই বার্তা তিনি তাঁর ভাইয়ের কাছে পৌঁছে দেবেন।

এলমা এভেইরো (Elma Aveiro) বর্তমানে কেরলে সফরে রয়েছেন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিআর৭ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এবং কোঝিকোড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন বলে স্থানীয় প্রতিবেদনে জানা গিয়েছে। এই সফরেই হোটেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ হয়।

আরও খবর : কাঁদতে কাঁদতে অবসর নিয়েছিলেন মেসি, তখন পাশে দাঁড়িয়েছিলেন রোনাল্ডো! কী বলেছিলেন?

সাক্ষাৎটি ছিল বেশ সৌহার্দ্যপূর্ণ। কথাবার্তার পর এলমা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধও করেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো পরে সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এলমাও কেরলের আতিথেয়তা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন।

অন্যদিকে, এরই মধ্যে রোনাল্ডো-জর্জিনাকে হানিমুনের জন্য কেরলে আসার প্রকাশ্য আমন্ত্রণ জানিয়েছিল কেরল ট্যুরিজম। মুন্নারের পাহাড়, চা-বাগান, আলেপ্পির ব্যাকওয়াটার, হাউসবোট—সব মিলিয়ে তারকা যুগলের জন্য কেরলকে বিশেষ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে রোনাল্ডো ও জর্জিনা কেরলে হানিমুনে আসছেন কি না, তার কোনও সরকারি নিশ্চয়তা এখনও মেলেনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News