Wednesday, July 15, 2026
HomeScrollটিম ইন্ডিয়ার ‘হটসিট’ ছেড়ে KKR–এ ফিরবেন গম্ভীর? IPL-এর মাঝেই শুরু নয়া জল্পনা
Gautam Gambhir

টিম ইন্ডিয়ার ‘হটসিট’ ছেড়ে KKR–এ ফিরবেন গম্ভীর? IPL-এর মাঝেই শুরু নয়া জল্পনা

টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গৌতম গম্ভীরের! কী বললেন তিনি? দেখুন

ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জরাজীর্ণ দশা দেখে ভক্তদের অনেকেই চাইছেন গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) আবার ফেরানো হোক কোচ বা মেন্টরের আসনে। সেটা তখনই সম্ভব, যখন তিনি ভারতীয় দলের (India Cricket Team) প্রধান কোচের পদ থেকে সরে আসবেন। যদিও অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, সম্প্রতি গৌতম গম্ভীর নিজেই ভারতীয় দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন বলে খবর।

বর্তমানে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই-এর (BCCI) সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন গম্ভীর। তবে তিনি ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্বে থাকতে চান বলে জানা গিয়েছে। সেই মর্মে গম্ভীর বিসিসিআই-কে অনুরোধ করেছেন বলে খবর। তাঁর এই আবেদন মঞ্জুর হলে, লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও ভারতের ডাগআউটে দেখা যেতে পারে গম্ভীরকে।

আরও পড়ুন: ফের ধাক্কা খেল KKR! ২ বছরের জন্য নির্বাসিত তারকা বোলার! এবার কী হবে?

গম্ভীরের কোচিংয়ে লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল না হলেও, সাদা বলের ক্রিকেটে সাফল্য এসেছে। তাঁর অধীনেই ভারত জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ। এই সাফল্যকে সামনে রেখেই তিনি চুক্তি বৃদ্ধির দাবি তুলেছেন।

তবে গম্ভীরের এই অনুরোধে এক বিতর্ক তৈরি হয়েছে। কারণ তিনি সূর্যকুমার যাদবকে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে রাখার পক্ষে সওয়াল করেছেন বোর্ডের কাছে। তাঁর যুক্তি, সূর্যের নেতৃত্ব দলের ছন্দ ও পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ। তবে বোর্ডের একাংশ কিন্তু গম্ভীরের সিদ্ধান্তে সায় দিচ্ছে না। তাঁদের মতে, ২০২৮ সালের বিশ্বকাপ ও অলিম্পিক্সকে মাথায় রেখে এখন থেকেই নতুন অধিনায়ক গড়ে তোলা উচিত। বিশেষ করে, ধারাবাহিকভাবে রান না পাওয়ায় সূর্যের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot