KolkataTV

নেড়া তিরুপতিতে হার্দিক, বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রার্থনায় ভারতীয় অলরাউন্ডার

ওয়েব ডেস্ক : সম্পূর্ণ মাথা নেড়া করা অবস্থায় তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দেখা গেল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী মাহিকা শর্মা (Mahieka Sharma)। দু’জনেই ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নেন। তাঁদের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

হার্দিকের (Hardik Pandya) নতুন লুক দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তিরুপতির মন্দিরে বহু ভক্তই মানত পূরণের অংশ হিসেবে মাথার চুল দান করেন। যদিও পাণ্ডিয়া কেন নেড়া হয়েছেন, সে বিষয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

আরও খবর : অবসরের পর প্রতি মাসে কত পেনশন পাবেন রাহানে? জানলে অবাক হবেন

আইপিএল ২০২৬-র পর পিঠ ও উরুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন হার্দিক (Hardik Pandya)। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ, ইংল্যান্ড সফর এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি তিনি। তবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেশ প্রক্রিয়া শেষ করেছেন বলে জানা গিয়েছে। ফলে ভারতের আসন্ন সীমিত ওভারের সিরিজে তাঁর ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএল শেষ করার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি হার্দিককে। ব্যাট, বল এবং নেতৃত্ব তিন ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

Exit mobile version