KolkataTV

কবে প্রকাশিত হবে ২০২৭ বিশ্বকাপের সূচি? সামনে এল বড় খবর

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের (Cricket world cup 2027) সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার কেপটাউনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে বলে খবর। একই দিনে বিশ্বকাপের টিকিটের জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

২০২৭ সালের বিশ্বকাপের (Cricket world cup 2027) আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। তবে প্রথম দিনই টিকিট বিক্রি শুরু হবে না। তার পরিবর্তে টিকিটের জন্য নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে।

আরও খবর :  ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, এশিয়ান গেমসে ট্র্যাপে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী

বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০টি দলের জায়গা নিশ্চিত হওয়ার কথা। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। এর সঙ্গে একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাকি চারটি জায়গা নির্ধারিত হবে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।

বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি যোগ্যতা অর্জনের পথে রয়েছে। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই আয়োজক দেশ হিসেবে জায়গা নিশ্চিত করায় বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। আগামী বছরের শুরুতে সেই প্রতিযোগিতা হওয়ার কথা।

Exit mobile version